মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) মারা গেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরের আগেই তার ইন্তেকালের খবর পাওয়া যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘আমরা আরব ও মুসলিম বিশ্ব, তার প্রিয়জন ও শিক্ষার্থীদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় ইমাম ও সম্মানিত ব্যক্তিত্ব ড. আহমদ ওমর হাশেম ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে তার ঘরের চেয়ে উত্তম ঘর দান করেন, উত্তম পরিবার দান করেন এবং জান্নাতকে তার আবাস বানান এবং আমাদের সবাইকে ধৈর্য ও সওয়াব লাভের তৌফিক দেন।’মঙ্গলবার (৭ অক্টোবর) জোহরের নামাজের পর আল-আজহার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিশরে তার নিজের গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।ড. আহমদ ওমর হাশেম ১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মিশরের আল-শারকিয়া প্রদেশে। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘উসূল আদ-দীন’ (ধর্মতত্ত্ব) অনুষদ থেকে ১৯৬১ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৬৭ সালে হাদিস ও উলূমুল হাদিসে উচ্চতর ডিগ্রি (ইজাযা আ’লিয়া), ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে হাদিস ও উলূমুল হাদিসে তিনি ডক্টরেটও করেন।তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আরব এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এছাড়া তিনি ছিলেন ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ) এবং মিশরের দুটি সংসদীয় পরিষদ মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শুরার সদস্য।সুন্নাহ ও হাদিসশাস্ত্রে তার বৈচিত্র্যময় গবেষণা ও রচনার মাধ্যমে তিনি ইসলামি জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছেন। মিশর ও মিশরের বাইরে বহু ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং প্রবন্ধ উপস্থাপন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে তার গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।২০১২ সালে (১৪৩৩ হিজরি) যখন মিশরের হাইআতু কিবারিল উলামা বা জ্যেষ্ঠ আলেম পরিষদ পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তখন প্রথম দফায়ই তিনি এর সদস্য হিসেবে মনোনীত হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি উপস্থিত Read more

রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

গাজার বর্তমান অবস্থা বিশ্বের ইতিহাসের এক বেদনাদায়ক সময়: আইরিশ প্রেসিডেন্ট
গাজার বর্তমান অবস্থা বিশ্বের ইতিহাসের এক বেদনাদায়ক সময়: আইরিশ প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স। তিনি জানান, গাজার পরিস্থিতি এখন এমন এক অবস্থায় Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার

বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন