দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।বৃহস্পতিবার (৮ মে) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, পাকিস্তান ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর উভয় দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। দুই পক্ষের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে উল্লেখ করেছেন যে উত্তেজনা ক্রমশ তীব্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেল খোলা রয়েছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এমন কিছু করেছে যা ‘অগ্রহণযোগ্য’, এটি ‘যুদ্ধের সমতুল্য’, এর উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে।সম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। অন্যদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল। জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর’র দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ৩টি শক্তিশালী রাফাল, একটি এসইউ ৩০, একটি মিগ ২৯ যুদ্ধবিমান। এরইমধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের গোয়ন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। এরইমধ্যে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

এবার পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত
এবার পিএসএলের সম্প্রচার বন্ধ করল ভারত

পেহেলগামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই পিএসএলের দশম আসরের Read more

চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে Read more

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে গিয়ে প্রাণ Read more

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এই ঘটনায় সুনামির কোনও সতর্কতা বা তাৎক্ষণিকভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন