দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। এরই মধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলোর মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিবি)। জানা গেছে, বাংলাদেশের ম্যাচ দেখতে কত অর্থ খরচ হবে সমর্থকদের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে লিটন দাসের দল। দুই দিন বিরতির পর ১৬ সেপ্টেম্বর টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।হংকংয়ের বিপক্ষে টাইগারদের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৭৯ টাকায়। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২৭৫৭ টাকা। ভিআইপি স্যুটে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য অপরিবর্তিত রেখেছে এসিসি। সর্বনিম্ন প্রায় ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা।  গ্রুপপর্বের সব ম্যাচ বাংলাদেশ খেলবে আবুধাবিতে এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকেট কেনা যাবে-  https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ভারতের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দু’দিনের সফরে ভারত যাওয়ার আগে এ Read more

আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নাইজেরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৬
নাইজেরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৬

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো-তে গাড়িবোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। রোববার প্রদেশের Read more

আগামীকাল জকসু নির্বাচন
আগামীকাল জকসু নির্বাচন

জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রূপান্তরের পর প্রথমবারের মতন আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Read more

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-হংকং ম্যাচ, দেখবেন যেখাবে
টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-হংকং ম্যাচ, দেখবেন যেখাবে

নিজ মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হারের তিক্ততা এখনও ভুলে উঠতে পারেনি বাংলাদেশ দল ও সমর্থকরা। আজ সেই কষ্টের জবাব Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন