সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করা হয়। বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৪/এমপি হতে আনুমানিক ১.৫ কি:মি: দক্ষিণ দিকে বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। জব্দকৃত ৯৭০০ পিস ভারতীয় সিরামিক কাপের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। অভিযানে হাসিবুল হাসান ডিও, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, এসআই বদিউজ্জামান, তিনজন পুলিশ সদস্য এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২৭ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ৩২ জন সদস্য অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান
উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক Read more

অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে
অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি Read more

ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর
ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর

দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হারিয়ে যেতে বসেছে কয়েক যুগের পুরোনো একমাত্র দুধের বাজার। একসময় Read more

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে।হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন