২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং বিসিবির উদ্বেগের বিষয়গুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের প্রস্তাব ও মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আইসিসি এবং আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য।সম্প্রতি গণমাধ্যমের একটি অংশে দাবি করা হয়েছিল যে, ভারত সফর নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ড স্পষ্ট জানিয়েছে, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। বরং দুই পক্ষের মধ্যে অত্যন্ত পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা চলছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।  এই লক্ষ্য পূরণে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। বোর্ড আশা প্রকাশ করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের  অংশগ্রহণকে নির্বিঘ্ন ও সফল করে তুলবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি
দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের Read more

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৬ এপ্রিল) Read more

সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন