রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।আহতদের মধ্যে রয়েছেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহরুখ মাহমুদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাইমেনুল ইসলাম নুহান এবং ফাইন্যান্স বিভাগের আসিফুর রহমান তুষার ও শাহাদাত হোসেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টুকিটাকি চত্বরে ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। এ সময় আইন, আইন ও ভূমি প্রশাসন এবং লোক প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের শিক্ষার্থী আহত হন।আহত এক শিক্ষার্থীকে রাবি মেডিকেল সেন্টারে নেওয়ার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফাইন্যান্স ও বিবিএ বিভাগের শিক্ষার্থীরা সেখানে গিয়েও হামলা চালায়। তখন আইন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী পালিয়ে গেলেও শাহরুখ মাহমুদকে ধরে মারধর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ফের এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে আইন বিভাগের কিছু শিক্ষার্থী ফের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের ওপর চড়াও হন।জানা গেছে, ঘটনার মূল সূত্রপাত সোমবার রাতে। আইন বিভাগের সাবেক ছাত্রলীগ নেতা সাধন মুখার্জি ক্যাম্পাস থেকে ফেরার পথে কাজলা গেট এলাকায় ফাইন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়।ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের একটি ইফতার অনুষ্ঠান ঘিরে সাধনের সঙ্গে তাদের পুরনো বিরোধ রয়েছে। সেবার কয়েকজনকে মারধরও করা হয়েছিল বলে দাবি করেন তারা।এ বিষয়ে ফাইন্যান্স ও আইন বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা সাংবাদিক পরিচয় শুনে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “পুরোনো দ্বন্দ্ব থেকেই এই মারামারির ঘটনা ঘটেছে। প্রথমে কাজলায় কথা কাটাকাটি হয়, পরে দুপুরে ক্যাম্পাসে আবার সংঘর্ষ হয়। এমন ঘটনায় আমরা দুঃখিত। তৃতীয় দফায় মেডিকেল সেন্টারেও মারামারি হয়েছে, তখন আমি নিজেও উপস্থিত ছিলাম।”তিনি আরও বলেন, “প্রমাণ সংগ্রহ করে আমরা তদন্ত শুরু করবো। ভুক্তভোগীদের নিরাপদে হলে পৌঁছে দিয়েছি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে—দলীয় পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নিতে। ভবিষ্যতে কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন
রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন

কিশোরী বয়সে একটি জাদুঘরে গিয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন শিবাঙ্গী সিংহ। সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমানে ভারতের প্রথম Read more

পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব
পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক সংস্থাটির Read more

আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ
বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গ, ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

বেনাপোল কাস্টমস হাউজে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক সিপাহিকে সাময়িক বরখাস্ত ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) Read more

‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশ গিয়ে কি করবো’
‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশ গিয়ে কি করবো’

ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো, সেফ এক্সিট প্রসঙ্গে এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন