পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির পাশের একটি খড় ও খড়ি রাখার টিনশেড ঘরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাদ্দামের মূল ঘরটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে রাখা খড় ও খড়ি থেকেই আগুন ছড়িয়েছে।সাদ্দামের বড় ভাই প্রিন্স জানান, আগুন লাগার সময় পুরো পরিবার ঘুমিয়ে ছিল। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে তাদের। “জীবন নিয়ে কোনোমতে বের হয়ে এসেছি,” বলেন তিনি।সাদ্দামের মা আনোয়ারা বেগম জানান, “আমার স্বামী তিন বছর ধরে অসুস্থ হয়ে বিছানায়। যদি আগুন থাকার ঘরে পৌঁছাতো, তাহলে তাকে বের করে আনাও কঠিন হতো। এখন খুবই আতঙ্কে আছি।” তিনি বলেন, আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে এবং দোষীদের খুঁজে বের করার দাবি জানান।ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “আগুনে প্রাথমিকভাবে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কিভাবে লেগেছে, তা এখনো বলা যাচ্ছে না।”আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানান, ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত চলছে।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাদ্দামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সে সময় বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ তোলে তার পরিবার। এবারকার ঘটনা পূর্বের ঘটনারই পুনরাবৃত্তি কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর মরদেহ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভসছিল নারীর  মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে নাসিক ৩নম্বর ওয়ার্ডের Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ
ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার Read more

নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি
নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি

ভারতের পুনের ঐতিহাসিক দূর্গ ‘শনিবার ওয়াড়া’রে নামাজ পড়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন