আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে বেশ উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। তাইতো এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে অন্তবর্তী সরকার কোনো কার্পণ্য করতে চায়না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (০১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরেও রংপুরে ৩০টি স্কুল রিনভেন্ট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারবো। তবে এবারের বৈঠকে জ্বালানী তেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা
শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা

যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বিএনপির কতিপয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির Read more

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান Read more

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার
চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন