ব্যস্তময় জীবনে অনেকেরই রাতে সঠিক সময়ে ঘুম না আসার সমস্যা রয়েছে। বিছানায় এপাশ-ওপাশ করছেন আর চোখের পাতা এক হচ্ছে না। নিদ্রাহীনতা বা অনিদ্রা এমন এক সমস্যা, যে সমস্যায় অনেকেই জীবনের কোনো না কোনো সময় ভুগেছেন বা এখনও ভুগে চলেছেন। অনিদ্রা কারও কারও জন্য প্রবল সমস্যা হিসেবেও আবির্ভূত হয় কোনো কোনো ক্ষেত্রে। রাতে ঠিকমতো ঘুমাতে না পারলেও দিনের কাজ সুন্দরভাবে করে যেতে হয়। দেখা গেল, যে রাতে আপনার ভালো ঘুম হয়নি, সেই দিনেই কাজের চাপ বেশি!রাতে ঘুম না এলে মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শেখানো এ দোয়াটি পড়ুন:’لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ’উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বায়নাহুমাল আযিযুল গাফফার।অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল।উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) রাতে ঘুম না এলে এ দোয়াটি পড়তেন। (সহিহ ইবনে হিব্বান)রাতে ঘুম না এলে ওপরের দোয়াটি পড়ার পাশাপাশি এ দোয়াটিও পড়তে পারেন:’اَللّٰهُمَّ غَارَتِ النُّجُوْمُ وَهَدَأَتِ الْعُيُوْنُ وَأَنْتَ حَيٌّ قَيُّوْمٌ لاَ تَأْخُذُكَ سِنَةٌ وَّلاَ نَوْمٌ يَا حَيُّ يَا قَيُّومُ أَهْدِئْ لَيْلِيْ وَأَنِمْ عَيْنِيْ’উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতুউ ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদিঅ্ লাইলী ওয়া আনিম আইনি।অর্থ: হে আল্লাহ! তারকারাজি নিভে গেছে, মানুষের চোখগুলো শান্ত হয়ে গেছে আর আপনি তো চিরঞ্জীব-চিরস্থায়ী—তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমার রাতকে শান্তিময় করুন এবং আমার চোখে ঘুম দিন।জায়েদ ইবনে সাবেত (রা.) থেকে দুর্বল সূত্রে বর্ণিত রয়েছে যে, তিনি আল্লাহর রাসুলকে (সা.) তার অনিদ্রা রোগের কথা জানালে তিনি তাকে এ দোয়াটি পড়তে বলেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। (তাবরানি)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  

 চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস
প্রতারণার শিকার সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে হাজির হন গরু বিক্রির উদ্দেশ্যে জাল টাকায় প্রতারিত সেই রইস উদ্দিন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে Read more

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন
জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার ৩ জন

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম
দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম

দেশের বর্তমান রাজনৈতিক সংকট, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামপন্থি শক্তির ভবিষ্যৎ সংগ্রাম প্রসঙ্গে ‘ইসলামী বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও Read more

সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন