রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (২৫ মে) দুপুর ২টা থেকে বিকাল ৫ পর্যন্ত টানা ৩ ঘণ্টা এই অভিযান চালায় দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।অভিযানের শুরুতে সকাল আটটার দিকে দুদকের কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতাল এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করেন। পরে সরাসরি অভিযান পরিচালনা করে হাসপাতালের বর্হি বিভাগ, জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগ, চিকিৎসারত শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ও স্টোররুমে সরকারি ভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাদ্যসহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করে তারা হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক অনিয়ম ও গাফিলতির চিত্র তুলে ধরেন।পাশাপাশি দুদকের এ দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে ওষুধের স্টোররুমে থাকা সরকারি মালামালের সঙ্গে কাগজপত্রের যথাযথ মিল আছে কি না সেটা যাচাই করেন। এ সময় নানা অনিয়ম দৃশ্যমান হয়।দুদক জানিয়েছে, অভিযানে সময় পুঠিয়া হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত কাজে এম্বুলেন্স ব্যবহার, এম্বুলেন্সে রোগী পরিবহনে ক্ষেত্রে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, রোগীদের রোগ নির্নয়ে প্যাথলজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়, রোগী ও স্বজনদের হাসপাতাল নিকটবর্তী বে-সরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ, বিদ্যুৎ এর লোডশেডিং এ জেনারেটর মেশিন বন্ধ রাখাসহ হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ কর্মচারীদের গাফিলতি ও অনিয়ম প্রমানিত হয়েছে। আরও কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পুঠিয়া উপজেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) না পেলেও তার প্রতিনিধির উপস্থিতিতে তথ্য যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে।এ সময় দুর্নীতি দমন কমিশন রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক বোরহান উদ্দিন জানান, আমরা সকাল থেকে ছদ্মবেশে হাসপাতালটি পর্যবেক্ষণ করেছি এবং এখানে নানান রকম অনিয়ম দুর্নীতি দেখতে পেয়েছি। এমনকি চিকিৎসাধীন রোগীদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণের সময় হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। এসব রিপোর্ট আমরা কমিশনে জমা দিব পরবর্তীতে কমিশন কি ব্যবস্থা নিবেন তা আমরা জানিনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া Read more

‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ Read more

বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

রাজশাহীর বাঘা উপজেলাযর পীরগাছা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই মেলায় Read more

মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের
মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জীবনই থমকে গেল সাংবাদিক শামীমের

জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে প্রোগ্রামের ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম আহমেদ দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন