টানা কয়েক দিন ধরে বিকেল নামলেই বাতাসে বইছে ঠাণ্ডার ছোঁয়া, যেন শীত দুয়ারে কড়া নাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে আরো কমবে তাপমাত্রা। ইতিমধ্যে রাজশাহীতে পারদ নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, আর আগামী কয়েক দিনের মধ্যেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েক জেলায় তা ১২ ডিগ্রির ঘরে নামতে পারে।রবিবার (৯ নভেম্বর) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।এক ফেসবুক পোস্টে তারা জানায়, আজ রবিবার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।এ ছাড়া একই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।তাই দিনে তেমন শীত অনুভব হবে না।এদিকে আবহাওয়া দপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও আগামী কয়েক দিন তাপমাত্রা কমার তথ্য জানানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, Read more

ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর
ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের Read more

চাটমোহরে একরাতের আগুনে নিঃস্ব ৫ পরিবার
চাটমোহরে একরাতের আগুনে নিঃস্ব ৫ পরিবার

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শুক্রবার (৬ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন