অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. সজল নামের এক আসামির নিকট হতে দুটি পিস্তল ও  ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে আটকরা হলেন, মো. সজল আকন(২৬), মো. হৃদয়(২৬), মো. আব্দুল গনি (৩০), মো. পলাশ (২৫), মো. কায়েস(২০), মো. সাজ্জাদ আহমেদ (১৯), মো. বিল্লাল হোসেন (২৮), মো. আলামিন (২৪), মো. সৌরভ(১৯), মো. সাকিব (২৬), মো. আল আমিন (২৮), মো. সোহাগ খাঁন (২২), কর্ণেল (১৯), মো. সুজন হোসেন (৩০)। আদাবর থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১৩ Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়: ৩ বাস কাউন্টারকে জরিমানা

সিরাজগঞ্জে দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন