মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ রবিবার ৩ জনের সাক্ষ্য নেয়া হচ্ছে। তারা হলেন, শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।  এর আগে, গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। এরপর বুধবার (২৩ এপ্রিল) বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করা হয়। চার্জশিটের ক্রম অনুসারে ২৭ এপ্রিল ৪ আসামির বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত।প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি হিটু শেখ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা
এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা: বিন ইয়ামীন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী Read more

পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট Read more

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)

মাউন্ট মঙ্গানুইয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের ফলাফল হবে আজ। আইএল টি-টোয়েন্টিতে আছে তাসকিন আহমেদের খেলা। এছাড়াও Read more

মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি
মোদির ইচ্ছামতোই কাজ করেন আইসিসি সভাপতি: আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন