ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।বাকিংহাম প্যালেসে পৌঁছালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।ড. ইউনূস ৪ দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এই সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির বিষয়টি Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী
কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী

সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় দুই ভাই। নিহতরা জামায়াত নাকি বিএনপি কর্মী, তা নিয়ে চলছে Read more

তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন