মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের মেসার্স বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় পথচারীদের জিম্মি করে অস্ত্রের মুখে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় ডাকাতেরা।মঙ্গলবার (৫ই আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ককটেল বোমা ফাটিয়ে ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ২০-২৫ জন পথচারীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় ডাকাতেরা।স্থানীয়রা জানান, গাংনী থানার পাশে ইতোপূর্বে ডাকাতির ঘটনা ঘটেছে। একই জায়গায় আজকে আবার ডাকাতির ঘটনা ঘটলো, এতে জনমনে স্বস্তি নেই। সাধারণ মানুষ কাজ শেষ সন্ধ্যার পর নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে না।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে গাংনী থানা পুলিশের একটি দল।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমরা কাজ করছি। ডাকাতির সাথে জড়িত কেউ ছাড় পাবে না।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে।রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’

সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা Read more

নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর Read more

তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে এক শিশু নিহত,আহত ১৫
তাহিরপুরের যাদুকাটা নদীতে নৌকা ডুবে এক শিশু নিহত,আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ১৫ জন।এই ঘটনায় এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন