জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬ হাজার ৫৭২টি অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস অর্থাৎ ৯ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অভিযান চালিয়ে ৯৯৪ কোটি টাকা রাজস্ব/কর আদায় করেছে।মঙ্গলবার (২৪ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান। তিনি বলেন, দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা সংস্থা ১৬ হাজার ৫৭২টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনে অভিযান চালিয়েছে। এসব ঘটনায় ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৯৯৪ কোটি টাকা আদায় করা গেছে।তিনি আরও বলেন, এই সময়ে বিভিন্ন কাস্টম হাউজ মোট ২ হাজার ২১৫টি অভিযান পরিচালনা করে; যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৮৩ কোটি টাকা। এর পুরোটাই আদায় করা হয়েছে।এনবিআরের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬৮০৩টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে; যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ কোটি টাকা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এছাড়া মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৬৩৯ কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ কোটি টাকা আদায় করেছে।অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি কর ফাঁকি উদঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০টি কর ফাঁকি উদঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে রাজস্বের পরিমাণ ছিল ১,৮৭৪ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ কোটি টাকা। এছাড়া, বিভিন্ন কর অঞ্চল মোট ৬,৯৭২টি কর ফাঁকি উদঘাটনে অভিযান পরিচালনা করেছে। এতে রাজস্বের পরিমাণ ছিল ১,৫৮৮ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ কোটি টাকা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

كيفية التحقق من حساب 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات
كيفية التحقق من حساب 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات

دليل عملي حول 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ للمستخدمين في الإمارات ما هو 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ وكيف يعمل? يُعد 1xbet Ш§Щ„Ш№Ш§ШЁ منصة مراهنات رياضية Read more

অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ
অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন