চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার উপজেলার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি এবং কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ (দৈনিক বাংলা/একুশে পত্রিকা)।এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।নবনির্বাচিত কমিটি অল্প সময়ের মধ্যেই সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকার প্রতিনিধিদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর
কালিয়াকৈরে ‘লাশ’ সন্দেহে গুজব, প্যাকেট খুলে মিলল মৃত কুকুর

গাজীপুরের কালিয়াকৈরে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত প্যাকেটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা ছিল এটি মানুষের লাশ। তবে পুলিশ Read more

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক
পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী যুবক

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পানিবন্দি দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আকাশ মিয়া Read more

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৪

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১০০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত। এ Read more

ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে Read more

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে Read more

মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান
মাদারীপুরে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন