রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।গ্রেপ্তারকৃতরা হলেন—রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। তাদের সবার বাড়ি রাজশাহীর বিভিন্ন এলাকায়।র‌্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ৭ এপ্রিল তাঁর পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার প্রথমে বিষয়টি গুরুত্ব সহকারে না নিলেও পরবর্তী সময়ে রিফাতুলের বিকাশ নম্বর থেকে দফায় দফায় টাকা পাঠাতে বাধ্য হন তারা। শেষ পর্যন্ত দেড় লাখ টাকার বেশি পরিশোধ করা হলেও রিফাতুলকে মুক্তি দেওয়া হয়নি।পরিবার বিষয়টি র‌্যাব-৪-কে জানালে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ এবং র‌্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রিফাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রিফাতুল বর্তমানে পরিবারের কাছে নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণের পেছনে আর কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।বাংলাদেশের Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

রাজবাড়ীতে নবীকে কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি
রাজবাড়ীতে নবীকে  কটুক্তির অভিযোগে কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটু‌নি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (১৫ Read more

আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আজ চকরিয়ায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) Read more

টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন