রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন মার্কেট মাঠে পুরাতন বছর ১৩৮৬ সাল বিদায় ও নতুন বছর ১৩৮৭ কে বরণে এদিন রাখাইন তরুণ-তরুণীসহ নানা বয়সের নারী-পুরুষ এ অনুষ্ঠানে মেতে উঠেন।রাখাইন তরুণীদের নৃত্য পরিবেশনা শেষে সেখানে তরুণ-তরুণীদের ভালোবাসায় সিক্ত জল একে অপরের গায়ে ছিটিয়ে পালন করা হয় রাখাইন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ উৎসব।এমং তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মহিপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক ড. শহিদুল ইসলাম শাহীন  কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ অন্যরা। রাখাইনরা বলেন, নতুন বর্ষকে বিদায় ও বরণের ওই হচ্ছে ঐতিহ্যবাহী সামাজিক উৎসবের রীতি। এ উৎসব ঘিরে ৩ দিনব্যাপী জলকেলি ছাড়াও বাড়িতে বাড়িতে রান্না হচ্ছে নিজস্ব খাবার।প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, রাখাইনদের ৩ দিনের জলকেলি উৎসব সার্বিক সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে এবং তিনি বলেন, ‘জলকেলি উৎসবটি রাখাইনদের হলেও এটি কালক্রমে এ অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্যান্ডেলগুলোতে পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২
চকরিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে আহত ২

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এ Read more

পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি
পিএসজির জাদুকরী ইউরোপিয়ান রাতে এনরিকের সঙ্গী সবচেয়ে বড় জয় ও কন্যার স্মৃতি

এবার পিএসজির জয়ে এনরিকে পরেছিলেন একটি বিশেষ টি-শার্ট, যেখানে ছিল তার ও জ্যানার ছবি—পিএসজির পতাকা হাতে।

দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।গাজীপুর-২ Read more

যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত
যশোরে প্রাইভেটকার ভাড়া নিয়ে বিরোধ, ককটেল হামলায় যুবক আহত

যশোর শহরের রেলগেটে ককটেল হামলায় রবিউল ইসলাম ওরফে রনি (২৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে সেখানকার প্রাইভেটকার স্ট্যান্ড সংলগ্ন Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ
নিজে দায়িত্বে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করব: আসিফ মাহমুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন