জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর ১২ টার সময় চকরিয়া পৌর শহরস্থ জনতা শপিং সেন্টারস্থ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হবে। উক্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রধান আসামি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া আরো বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্যসচিব হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ চকরিয়ায় আগমনের উপলক্ষে উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চকরিয়া উপজেলার সমন্বয়ক সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আগামীকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চকরিয়া আগমন উপলক্ষে শনিবার দুপুর ১২ টার সময় জনতা শপিং সেন্টারস্থ মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাটি সফল করার লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি অঞ্চলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি চকরিয়ার জনগণ উক্ত পথসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন।এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ চকরিয়ার জনগণের কথাও শুনবেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সফল করার জন্য চকরিয়া উপজেলার সমন্বয়ক খাইরুল হক, জিল্লু রহমান ও সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) Read more

ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে
ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে

গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার (২২ Read more

গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরে হাত পা বেধে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনায় নগদ ৬ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে Read more

শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন