রাজশাহী মহানগরে মো. শান্ত নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জামায়াত কর্মী মো. শান্ত নগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ এলাকার সাত্তার আলীর ছেলে এবং জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় নিহত শান্তের সঙ্গে ওই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতলের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। জামায়াতের রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, সুদের টাকার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে শুনেছি। ঘটনাটি ন্যক্কারজনক। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।এদিকে, রাজশাহী নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ঋণের সুদ আদায়ের প্রতিবাদ করায় বসুয়া গ্রামের নয়ন এবং তার সহযোগীরা শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে।এ বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একদল লোক শান্তকে ছুরিকাঘাতে হত্যা করেছে। শান্তর মামা ডালিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন প্রতিবেশী রিপন, নয়ন, রুবেল এবং মঞ্জুর জমি নিয়ে বিরোধ চলছিল। মূলত এ বিরোধের জেরেই তিনি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ আজ যত খেলা (২৮ জুলাই, ২০২৫)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া আগামীকাল ভোরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া পঞ্চম Read more

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা
৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, জামায়াত-আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ Read more

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে নিয়ে এক মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে রিপন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (০৩ Read more

প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১
চট্টগ্রামে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল অস্ত্র-টাকাসহ আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশি অভিযানে একটি গোপন অস্ত্র কারখানার সন্ধান মিলেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি ও দেশীয় অস্ত্র, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন