আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক।মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী।তিনি বলেন, শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।এর আগে সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস।তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ Read more

আজ শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়
আজ শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা
পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে করবো: শিক্ষা উপদেষ্টা

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন