ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে আওয়ামী লীগের মহানগর কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে ভাংচুর শেষে আন্দোলনকারী চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বুলডোজার নিয়ে এসে নগরীর কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগ অফিস ভাঙা শুরু হয়। এরপর ঘণ্টাখানেক সময় ধরে প্রথমে একটি বুলডোজার দিয়ে দোতলা অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর আড়াইটার দিকে আরও একটি বুলডোজার নিয়ে এসে ভাঙার কাজ শুরু হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে থাকেন।এর আগে হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এসে অবস্থান নেয়। এসময় তারা আওয়ামী লীগ ও ভারত-বিরোধী নানা স্লোগান দিতে থাকেন।একই সময় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এনসিপি ও জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়।এর আগেও গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছিল।বোয়ালিয়া থানার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৯ চিকিৎসক দিয়ে চলছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মাত্র ৯ চিকিৎসক দিয়ে চলছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) বেলা ১১টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় Read more

বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা
বিশ্বে ২০২৫ সালে ১২৮ সাংবাদিককে হত্যা

সদ্য বিদায়ী বছর ২০২৫ সাল বিশ্বব্যাপী সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল রক্তক্ষয়ী একটি বছর। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) Read more

বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা
বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা

চার্জার ভ্যানে ছোট মাইক লাগিয়ে গানের সুর ও ছন্দে নিজের তৈরি বাঁশের পণ্য বিক্রি করছেন মাহালি মাইকেল মার্ডি। চার্জার ভ্যান Read more

ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র
ভারতে মানবাধিকার লঙ্ঘন চলমান রয়েছে: যুক্তরাষ্ট্র

ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলমান রয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন