ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুর  গোরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজির চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তার কে মৃত ঘোষণা করে।এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন