লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা নাঈম কাশেম জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের প্রত্যাহার না করবে—ততদিন তারা অস্ত্রসমর্পণ করবেন না।রোববার (৬ জুলাই) আশুরা উপলক্ষে বক্তব্য দেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, ‘যেখানে ইসরায়েলি আগ্রাসন চলছে, তখন আমাদের কেউ অবস্থান নরম বা অস্ত্রসমর্পণের কথা বলতে পারে না। আপনারা কীভাবে প্রত্যাশা করেন আমরা শক্ত অবস্থানে থাকব না, যখন ইসরায়েলি আগ্রাসন চলছে? তারা দক্ষিণ লেবানের পাঁচটি পয়েন্ট এখনো দখল করে রেখেছে। আমাদের অঞ্চলে প্রবেশ করছে এবং হত্যা করছে।’তিনি আরও বলেন, ‘আমরা লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা দেওয়ার অংশ হতে পারব না। আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মেনে নেব না।’দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, লেবাননের সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্ক তৈরিতে আগ্রহী। তার সেই কথার জবাবেই মূলত এমনটা বলেছেন হিজবুল্লাহ প্রধান।তিনি তার বক্তব্যে আরও জানিয়েছেন, যখন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে, লেবানন পুনর্গঠনের কাজ শুরু হবে, তখন তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করবেন। দ্বিতীয় ধাপ হলো লেবাননের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি।২০২৩ সালের ৮ অক্টোবর দখলদার ইসরায়েলে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলও হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা শুরু করে, যা ছোটখাটো হামলাতে সীমাবদ্ধ ছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েল। ওই যুদ্ধে ৪ হাজার মানুষ নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে তা সত্ত্বেও লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।এদিকে দখলদারদের দাবি, হিজবুল্লাহ যেন নিজেদের পুনর্গঠন না করতে পারে, সেজন্য তারা এসব হামলা চালাচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্র লেবাননের সরকারকে চাপ দিচ্ছে, এ বছর শেষ হওয়ার আগেই যেন হিজবুল্লাহকে অস্ত্রসমর্পণে বাধ্য করা হয়। তবে লেবাননি প্রেসিডেন্ট জানিয়েছেন, হিজবুল্লাহর অস্ত্রের বিষয়টি স্পর্শকাতর এবং সূক্ষ্ম সমস্যা, যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। সূত্র: আল জাজিরাএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর
বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি কেউ কামনা করে না: জয়শঙ্কর

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত Read more

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

তিন আসামিকে খালাসের রায় ‘মেনে নিতে পারছেন না’ আছিয়ার মা
তিন আসামিকে খালাসের রায় ‘মেনে নিতে পারছেন না’ আছিয়ার মা

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩ আসামিকে খালাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন