বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে গফুরের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় তার হাতে নগদ ১ লক্ষ ৭৫ তুলে দেওয়া হয়। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘নিঃসন্তান অন্ধ গফুর জীবিকার তাগিদে নিজের হাতে নারু তৈরি করে ট্রেনে ঘুরে বিক্রি করেন। সংবাদ মাধ্যমে তার অসহায়দের দৃশ্য দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা বিএনপি পরিবার তার পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কোন কারিগরি হবে কিনা, কোন ইঞ্জিয়ারিং হবে কি না এমন সংশয় এখন মানুষের মধ্যে। জুলাই জাতীয় সনদে যখন সাক্ষর করেছেন সব রাজনৈতিক দল। যখন সেই সাক্ষরিত কাগজ জমা দিয়েছে ঐক‌্যমত ক‌মিশ‌ন।’তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডা: মোহাম্মদ ইউনুসকে সবাই সম্মান করে। বিএনপিসহ সব দল এই সরকারকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কাজ হবে এটা মানুষ আশা করে না।’এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের রাজবাড়ী প্রতিনিধি এম এ খালেদ পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত
নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর Read more

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন Read more

আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন