গরুর মাংস রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। ক্ষমতায় আসার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি কংগ্রেস সরকারের সময় গরুর মাংস রপ্তানিকে ‘পিঙ্ক রেভল্যুশন’ বলে ব্যঙ্গ করেছিলেন এবং দাবি করেছিলেন, দেশটির মুসলিম সংখ্যাগোষ্ঠীকে খুশি করতে কংগ্রেস সরকার এই খাতকে উৎসাহ দিয়েছে।কিন্তু বাস্তবে মোদির শাসনামলে গরু ও মহিষের মাংস রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ। এই খাতে ভারতের বৈদেশিক মুদ্রা আয় এখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।মুসলিম মিরর নামে ভারতীয় একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারত প্রতি বছর প্রায় ১৫ লাখ ৩০ হাজার টন গরু-মহিষের মাংস রপ্তানি করে। এ থেকে আয় হয় প্রায় ৪৩০ কোটি মার্কিন ডলার। বৈশ্বিক মাংস বাজারে ভারতের অবস্থানও দৃঢ় হচ্ছে। বিশ্বের বৃহত্তম মাংস রপ্তানিকারক ব্রাজিলের পরে ভারতের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে।গরুর মাংস রপ্তানিতে ভারতের পরে অবস্থার করছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই পরিসংখ্যান প্রকাশ করে যে, মাংস রপ্তানি এখন ভারতের জন্য এক বড় অর্থনৈতিক চালিকা শক্তি।ভারতে রাজ্য পর্যায়ে গরু জবাইয়ের জন্য বিভিন্ন বিধিনিষেধ থাকলেও, দেশের অভ্যন্তরীণভাবে কোনো একক জাতীয় আইন নেই। ব্যবসায়ীরা তুলনামূলকভাবে শিথিল বিধি থাকা রাজ্য থেকে গরু পাচার করে রপ্তানি চালাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে আর্থিক বাস্তবতাই এই খাতের প্রসারে বেশি কার্যকর ভূমিকা রাখছে। ভারতে মহিষের সংখ্যা প্রায় ১১ কোটি ৫০ লাখ এবং গরুর সংখ্যা ৭ কোটি ৬০ লাখের বেশি। দুধ উৎপাদনের পর গরু-মহিষের মাংস ও চামড়া শিল্পে ব্যবহার করা হয়, যা বৈদেশিক রপ্তানির পাশাপাশি দেশীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করছে।ভারতের মাংস রপ্তানি ৬৫টি দেশে পৌঁছেছে। বিশেষ করে উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলোতে ভারতীয় মাংসের চাহিদা বেশি। কারণ, এ মাংস আসে মুক্ত চারণভূমিতে লালিত গরু-মহিষ থেকে, যা তুলনামূলক স্বাস্থ্যসম্মত বলে বিবেচিত হয়। আন্তর্জাতিক বাজারে ভারতের মাংসের দাম অনেক সময় ব্রাজিল বা অস্ট্রেলিয়ার তুলনায় কম হওয়ায় এটি ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।অর্থনৈতিক লাভের কারণে হিন্দু উদ্যোক্তারাও ব্যাপকভাবে এই খাতে প্রবেশ করেছেন। ভারতের শীর্ষ ছয় মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে চারটির মালিক হিন্দু। এর মধ্যে রয়েছে আল-কাবির এক্সপোর্টস, অ্যারাবিয়ান এক্সপোর্টস, এম.কে.আর ফ্রোজেন ফুড এক্সপোর্টস এবং পি.এম.এল ইন্ডাস্ট্রিজ। এ তথ্য প্রমাণ করে যে, ধর্মীয় ভেদাভেদ থাকলেও ব্যবসায়িক সুযোগের কারণে হিন্দুরাও সক্রিয়ভাবে এই শিল্পে যুক্ত হচ্ছেন।আরেকটি দিক হলো, ভারতের রপ্তানিকৃত সব মাংসে হালাল সনদ থাকলেও, দেশীয় বাজারে হালাল সার্টিফিকেশন নিষিদ্ধ। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মুসলিম সংখ্যাগোষ্ঠীকে লক্ষ্য রেখে হালাল মান বজায় রাখা হলেও, দেশীয়ভাবে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে।সব মিলিয়ে দেখা যাচ্ছে, মোদি ক্ষমতায় আসার আগে যে শিল্পকে তিনি সমালোচনা করেছিলেন, সেই গরু-মহিষের মাংস রপ্তানি এখন রেকর্ড আয়ের খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর পাশাপাশি ভারতের বৈশ্বিক মাংস বাজারে অবস্থান আরও দৃঢ় হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার Read more

খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!
খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!

চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে এ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৩ জানুয়ারি) নগরের একটি Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৫৫ কর্মী

জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ মন্ত্রণালয়ে সাত ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৫৫ জনকে নিয়োগ দেওয়া Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন