ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর পরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে, দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত।ইসরায়েল পুলিশ জানায়, তারা দেশের দক্ষিণ জেলায় খোলা জায়গায় গোলাবারুদ পড়ে যাওয়ার খবর পেয়েছে। এতে সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই।গতকাল বৃহস্পতিবার ইরানের হামলায় বিয়ারশেবায় একটি প্রধান হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে বিয়ারশেবা অবস্থিত। এখানে ইসরায়েলের নেভাটিম বিমানঘাঁটি অবস্থিত। এ ছাড়া অন্যান্য সামরিক সরঞ্জাম গচ্ছিত রাখায় অঞ্চলটির কৌশলগত গুরুত্ব রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র
কর্ণফুলী টানেল অলাভজনক, সমাধান সিটি করপোরেশন সম্প্রসারণে: চসিক মেয়র

দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে Read more

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস

দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) বিজিবি'র পক্ষ Read more

মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান
মাকে দেখে এভারকেয়ার থেকে গুলশানের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মাকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন হয়েছেন তারেক রহমান। এখান থেকে গাড়িবহর নিয়ে Read more

তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী নাগরপুর গ্রামের Read more

তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগের অবস্থান সরিয়েছে ইনকিলাব মঞ্চ
তারেক রহমানকে যাওয়ার সুযোগ দিতে শাহবাগের অবস্থান সরিয়েছে ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে ইনকিলাব মঞ্চ। এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন