রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।সোমবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার সময় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়ির সামনে পাটকাটির গাদার ভিতর থেকে এসব উদ্ধার করা হয়।পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে এসআই সাজিদ আহমেদ সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় সকাল সোয়া ৮টায় পাংশা থানার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।বাড়ির সামনে পাটকাটির গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় কৌনিকভাবে লম্বা ৪১ ইঞ্চি ও ট্রিগার সচল থাকা ১টি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক, কৌনিকভাবে লম্বা ৩৩ ইঞ্চি ট্রিগার সচল ১টি কাঠের বাটযুক্ত পাইপগান, কৌনিকভাবে লম্বা ৪২.৫ ইঞ্চি ১টি কাঠের বাটযুক্ত হাঁসুয়া, লাল সোনালী রংয়ের রিবনযুক্ত ৫টি সবুজ রংয়ের পটকা, কৌনিকভাবে লম্বা ৩১.৭৫ ইঞ্চি ১টি হাঁসুয়া, ৬টি লাল কসটেপ দ্বারা পেঁচানো ককটেল সাদৃশ্য বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও পরিত্যক্ত অবস্থায় আরো ২টি অস্ত্র উদ্ধার করেছে একই বাহিনী।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে ৫ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, Read more

পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২
পাকিস্তানে তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি Read more

কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 
কুয়েটে শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে ইবিতে সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা
ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হাজার হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা সদস্যকে মোতায়েন করায় দেশটিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা Read more

কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন
কপোতাক্ষ-সাগরদাড়ি ট্রেনের স্টপেজ চেয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদার একমাত্র ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন ও কপোতাক্ষ, সাগরদাড়ি আন্তঃনগর ট্রেনের আপ ডাউন স্টপেজের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন