বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি ম্যাচ খেলেই হয়ে উঠেছেন ‘পোস্টারবয়’। এরই মধ্যে করেছেন ২টি গোল, যার একটি এসেছে দুর্দান্ত ফ্রি কিক থেকে।গত ৯ অক্টোবরের ম্যাচে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া না খেলায় নেতৃত্বের ভার পড়ে হামজার কাঁধেই। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি অধিনায়ক ছিলেন না। তবে মাঠে সতীর্থদের যেভাবে দিকনির্দেশনা দিচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল, অধিনায়কের দায়িত্ব তিনিই পালন করছেন।এদিকে আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে এওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচেও শুরুর একাদশে জামাল ভূঁইয়ার খেলা নিয়ে নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে অনেকে সমর্থকই হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন। সমর্থকদের এমন চাওয়ার সাথে অবশ্য একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরাও। তিনি বলেছেন, ‘আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক। হামজা ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন্সির লাইনটা আরও সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই।’বর্তমানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলছেন হামজা চৌধুরী। যেখানে তাকে মাঝে মাঝেই অধিনায়কের ভূমিকায় দেখা যায়। ফলে সেই অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে পারলে মন্দ হয় না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া জাতীয় দলের অন্য খেলোয়াড়দেরও এনিয়ে প্রশ্ন থাকার জায়গা নেই বলে মনে করছেন তারা। মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘যেই ক্যাপ্টেন হোক, সে দেশকেই প্রতিনিধিত্ব করবে। টিমের ভালোর জন্য কাজ করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে আমার বা আমাদের দলের কারো কোনো সমস্যা নাই।’এদিকে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না জামাল-শমিত-ফাহামেদুল-জায়ানরা। অ্যাওয়ে ম্যাচে তারা থাকবেন কি না তার নিশ্চয়তা দিতে পারেননি কোচ। ‘আমি বলতে পারবো না কে মাঠে থাকবে আর কে থাকবে না। তবে এটা বলতে পারি দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই অনুশীলন করেছে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম দেশের মাঠেও টেনে আনলো বাংলাদেশ। লঙ্কায় প্রথম টি-টোয়েন্টি হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল। Read more

মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা
মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটক ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Read more

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা
আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল আজহা

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আযহা পালন হচ্ছে। শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের Read more

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি

গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট Read more

ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩

ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জমখ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন