রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদণ্ড ও ৬ জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী অংশে মোবাইল কোর্ট পরিচালিত হয়। তখন ১৭ জন জেলেকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।এ সময় ৪০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার পদ্মা নদীতে ৩টি মোবাইল কোর্টের ৭টি অভিযানে ২০ জন জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৬ জনের নামে নিয়মিত মামলা করা হয়েছে। এ সময় ২.৫০ লক্ষ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ২৮ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও গোয়ালন্দে রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন, পাংশায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। সার্বিক সহযোগিতা করেন জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের প্রবর্তক এলাকায় বহুতল আবাসিক ভবনে আগুন
চট্টগ্রামের প্রবর্তক এলাকায় বহুতল আবাসিক ভবনে আগুন

চট্টগ্রাম নগরীর জনপ্রিয় আবাসিক এলাকা প্রবর্তক-এ এক বহুতল আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার Read more

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি Read more

বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ অথবা সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন