মাদারীপুরের রাজৈরে নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও মিঠুন মল্লিক (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং সেই সূত্র ধরে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।নিখোঁজ মিঠুন মল্লিক রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের সিরাজকাঠি গ্রামের মনোরঞ্জন মল্লিকের ছেলে। তিনি এলাকায় কৃষিকাজের পাশাপাশি পিতার মুদি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকাল ৮টার দিকে মিঠুন মল্লিক নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মিঠুন মল্লিক নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল লুঙ্গি ও আকাশি রঙের হাফহাতা শার্ট।সারাদিন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করেন। তবুও তার কোনো সন্ধান না পেয়ে ১৪ অক্টোবর রাতে ছোট ভাই মনোতোষ মল্লিক রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে নিখোঁজের মামা ও আমগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দীনেশ বালা বলেন, ‘আমার ভাগিনা মিঠুন খুবই শান্ত-স্বভাবের মানুষ ছিল। কৃষিকাজ ও দোকানে নিয়মিত বসতো। এতদিনেও কোনো খোঁজ না পেয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন— মিঠুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমাদের হাতে ফিরিয়ে দিন।’নিখোঁজ মিঠুনের ১২ বছর বয়সী ছেলে মানব মল্লিক কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ও আমার দুই ছোট বোন বাবাকে ছাড়া কীভাবে বাঁচব? দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন।’রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন খান বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত
মহাসড়ক নাকি দুর্ভোগের খাল! খানাখন্দে জনজীবন বিপর্যস্ত

সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন Read more

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে Read more

মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন