কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালিন করছিলেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছে এবং বাবু নামে এক ব্যবসায়ীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে মর্মে রিপোর্ট প্রকাশ হয়। সেটি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হয়। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি আদর্শ ও পরিপন্থি কাজের সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই। তাই অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসঙ্গে জেলা জামায়াত আমিরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচনা-সমালোচনা ইতিবাচকভাবে নিচ্ছি: গণেশ
আলোচনা-সমালোচনা ইতিবাচকভাবে নিচ্ছি: গণেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ Read more

সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার
সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার

নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির Read more

ননী ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন ত্রিশালের রফিক
ননী ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন ত্রিশালের রফিক

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম ননী ফল চাষ করে বেশ সফল হয়েছেন। তিনি প্রবাস থেকে ফিরে এসে Read more

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না। এমনটাই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই Read more

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন
ভারতে সাজা খেটে দেশে ফিরলেন শিশুসহ ২৪ জন

বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। এদের Read more

নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব
নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব হয়েছে।ফজরের নামাজের পরই ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরিপুরসহ আশপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন