রাজবাড়ী‌তে পু‌লি‌শের এক এসআই‌কে মার‌ধ‌র ক‌রে‌ছে উ‌ত্তে‌জিত জনতা। র‌বিবার (১৮ মে) বিকা‌লে সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে ।আহত ওই এসআই‌কে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছে পু‌লিশ। ওই এসআই‌য়ের নাম সাব্বির হোসেন। সে রাজবাড়ী সদর থানায় কর্মরত আ‌ছেন।স্থানীয়রা জানায়,‌ চোর স‌ন্দে‌হে গত শুক্রবার সন্ধ্যার শা‌লি‌সের কথা ব‌লে রাজাপুর গ্রা‌মের রুপল শেখ না‌মের এক যুব‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে ওই এলাকার সামসু‌দ্দি‌ন বিশ্বা‌সের লোকজন। আজ বিকালে রুপলের হত‌্যাকারীদের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে প‌রিবা‌রের লোকজন ও এলাকাবা‌সি। মানববন্ধন শে‌ষে বিক্ষোভ মি‌ছিল বের ক‌রে ।মি‌ছিল‌টি অ‌ভিযুক্ত সামসু‌দ্দিন বিশ্বা‌সের বাড়ীর সাম‌নে গে‌লে সাদা পোশা‌কে থাকা হত‌্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই সা‌ব্বি‌র হো‌সে‌নের সা‌থে বি‌ক্ষোভকারী‌দের বাক‌বিতন্ডা হয়। এক পর্যায় উত্তেজিত জনতা ওই এসআই‌য়ের ওপর হামলা চালায়। সেই সা‌থে  সামসু‌দ্দিন বিশ্বা‌সের বাড়ী‌তে হামলা চা‌লি‌য়ে ভাংচুর ক‌রে বিক্ষোভকারীরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান থানায় মামলা না নেওয়ায় বিষয়ে সময়ের কণ্ঠস্বরকে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে প‌রি‌স্থি‌তি শান্ত ক‌রে। সেই সা‌থে আহত এসআই‌কে উদ্ধার ক‌রে রাজবাড়ী সদর  হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির

সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন Read more

এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প
এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের Read more

সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন