ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে এক গুঞ্জন- রাধিকা নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, এও রটে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন!নেটদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি ৫ মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই, এমন খবর ছড়াতেও সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে।ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন।নেটিজেনদের আলোচনা, ‘বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবরে সত্যি হয়, তাহলে তো পাক্কা ধামাকা।’ আবার অনেকে বলছেন, ‘হয়তো নতুন বছরের আগে আম্বানি বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।তবে খবরটা সত্যি হোক বা গুঞ্জন, রাধিকা-অনন্ত জুটিকে নিয়ে এরকম জল্পনা এখন আলোচনার শিখরে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি Read more

নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল
নেত্রকোনায় বেঁধে নির্যাতন, রক্তাক্ত যুবকের ভিডিও ভাইরাল

 নেত্রকোনায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে আল মামুন (৩০) নামের এক যুবককে হাত পা মুখ বেঁধে মারধর করে রক্তাক্ত অবস্থায় Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন