গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই ঘণ্টা পর এই ব্লকেট তুলে নিয়েছে তারা।বুধবার (১৬ জুলাই) বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এনসিপি নেতাকর্মীরা। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও। এতে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শাখার আহ্বায়ক মীর মাহামুদ সুজন বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করেছি। এ ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি জানাচ্ছি।মীর মাহামুদ সুজন আরও বলেন, দুই ঘণ্টা পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় আমরা ব্লকেট তুলে নিয়েছি।রাজবাড়ী থানার ওসি মাহামুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। শনিবার (২৪ মে) Read more

সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে Read more

কিডনি কাজ করছে না, হাসপাতালে ভর্তি পপির মা
কিডনি কাজ করছে না, হাসপাতালে ভর্তি পপির মা

ভালো নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম। ২০১৩ সাল থেকে কিডনি সমস্যায় ভুগছেন তিনি। কয়েক বছর ধরে সমস্যা Read more

পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির
পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন