সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে থেকে মিশুক চালক ইসলাম শেখের (২৪) লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত চালক ইসলাম শেখ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ি গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পথচারিরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা ইসলাম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে তার আটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে।এ ঘটনায় নিহতের বড় ভাই রেহাজুল শেখ বাদী হয়ে কামারখন্দ থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার Read more

অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার
অপচিকিৎসায় সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যু, হাতুড়ে চিকিৎসক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ Read more

কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার Read more

নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ
নিখোঁজের ২ দিন পর কর্ণফুলী নদীতে পাওয়া গেল জেলের লাশ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। দু’দিন ধরে তাকে Read more

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন