রাজবাড়ীতে ‌চোর স‌ন্দে‌হে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা ঘ‌টে।নিহত ওই যুব‌কের নাম রুপল শেখ (২৭)। সে একই গ্রা‌মের জিন্নাত শেখের ছেলে।এঘটনায় রা‌তে মামলা দা‌য়ে‌রের পর চার আসা‌মি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। ‌গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। এরা সবাই রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা।রাজবাড়ী থানার ও‌সি মাহমুদুর রহমা‌ন জানায়, রাজাপুর গ্রামের সামসু‌দ্দিন বিশ্বা‌সের বা‌ড়ি‌ থে‌কে দুই‌দিন আ‌গে পা‌নির মটর চু‌রি হয়। সামসু‌দ্দি‌নের বা‌ড়ির লোকজন রুপল শেখ‌কে চোর স‌ন্দেহ ক‌রে। শুক্রবার সন্ধ্যায় শা‌লি‌সের কথা ব‌লে রুপলকে বা‌ড়ি থেকে ‌ডে‌কে নিয়ে যায় সামসু‌দ্দি‌নের ছে‌লেরা। এরপর ঘ‌রে ব‌ন্দিক‌রে পিটিয়ে আহত করে। রুপ‌লের অবস্থা বেগ‌তিক দে‌খে স্থানীয়র‌া তা‌কে উদ্ধার ক‌রে গ্রাম পু‌লি‌শের সাহা‌য্যে রাজবাড়ী হাসপাতা‌লে  পাঠায়। হাসপাতা‌লে ‌নি‌য়ে আসার পর চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে।অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার(সদর সা‌র্কেল) আবু রা‌সেল ব‌লেন, এঘটনায় নিহ‌ত রুপল শে‌খের মামা কালাম মোল্লা বা‌দি হ‌য়ে ১০ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে শুক্রবার রা‌তে রাজবাড়ী থানায় মামলা দা‌য়ের ক‌রে‌। এরই ম‌ধ্যে ৪ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে Read more

চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ
চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ

চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন