ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ। এটি মুসলমানদের কিবলা, তাঁরা এদিকে মুখ ফিরে নামাজ পড়েন। হজ ও ওমরাহ পালনের সময় মুসলমানরা কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। পবিত্র কাবাঘর শুধু একটি ইমারত নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু।  তাবেঈ মাকহুল (রহ.) বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল (সা.) কাবা দেখে এ দোয়া পড়তেন,اللهمَّ زِدْ هذا البيتَ تشريفًا وتعظيمًا وتكريمًا ومهابَةً وزِدْ مِن شرَفِهِ وعِظَمِهِ مِمَنْ حجَّهُ أو اعتَمرَهُ تشريفًا وتكريمًا وتعظيمًا ومهابَةً وبِرًاউচ্চারণ: আল্লাহুম্মা যিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা’যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতানওয়া যিদ মিন শারাফিহি ওয়া ই’যামিহি মিম্মান হাজ্জাহূ আও ই’তামারাহূ তাশরীফান ওয়া তাকরীমান ওয়া তা’যীমান ওয়া মাহাবাতান ওয়া বিররান।অর্থ: হে আল্লাহ! আপনি এই পবিত্র ঘরকে আরও বেশি সম্মান, মর্যাদা, মহিমা ও ভয়-ভক্তিতে পূর্ণ করুন। আর যারা হজ বা উমরা করে তাদের মধ্য থেকেও এই ঘরের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন — তাদেরকে সম্মান, মর্যাদা, মহিমা, ভয়-ভক্তি ও পূণ্য দ্বারা অধিকতর সম্মানিত করুন। (ইবনে হাজার, তালখিসুল হাবীর) হজ ও ওমরাহকারীরা কাবা দেখে নবিজিকে (সা.) অনুসরণ করে এ দোয়াটি পড়তে পারেন।কাবা তাওয়াফের সময় যে কোনো দোয়া পড়া যায়। তাওয়াফের এমন কোনো নির্দিষ্ট দোয়া নেই যা না পড়লে তাওয়াফ শুদ্ধ হবে না। হাদিসে কয়েকটি দোয়া পাওয়া যায় যা রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাওয়াফের সময় পড়েছেন।তাওয়াফ শুরুর সময় ও প্রতি চক্করের শুরুতে হাজরে আসওয়াদের সামনে তাকবির (অর্থাৎ আল্লাহু আকবার) বলা সুন্নত। সহিহ বুখারিতে এসেছে—নবিজি (সা.) কাবা ঘরের চারপাশে উটের পিঠে তাওয়াফ করেছিলেন এবং যখনই তিনি হাজরে আসওয়াদ বরাবর পৌঁছতেন, তখন তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সেদিকে ইশারা করতেন এবং ‘আল্লাহু আকবার’ বলতেন। (সহিহ বুখারি)রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের দিকে যাওয়ার সময় আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোরআনে উল্লেখিত এ দোয়াটি পড়েছেন বলে বর্ণিত রয়েছে,رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِউচ্চারণ: ‍রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল-আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নারঅর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১) (সুনানে আবু দাউদ)এ ছাড়া তাওয়াফের সময় যে কোনো জিকির, কোরআন-হাদিসে বর্ণিত বা উত্তম অর্থবোধক দোয়া পাঠ করা করা যেতে পারে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। এ সময় লাশের একটি হাত Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কন্টেন্ট Read more

ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন