অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও তার জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড়ে নবনির্মিত ঘর (শান্তির নীড়) প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক একেএম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার জাহানারা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, সার্ভেয়ার শাহজাদা, রহমতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধবপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।এসময় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক সালমা আক্তারের হাতে তুলে ধরা হয়।উল্লেখ্য, রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অসহায় সালমা আক্তার ২০ বছর আগে ধর্ষণের শিকার হয়ে একটি সন্তান জন্ম দেন। ওই সন্তানের পরিচয় এবং বিচারের দাবীতে সালমা আক্তার আদালতে মামলা করেন। মামলায় আদালত ওই সন্তান ও সালমা আক্তারের ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে বহন করতে বলে।বিষয়টি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানতে পেরে উপজেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও কয়েকটি এনজিওর সহযোগিতায় রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন একটি জমি ক্রয় করে টিনসেট পাকা ঘর “শান্তির নীড়” নির্মাণ করে দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড Read more

যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত Read more

গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে
গুগল ফটোসে এআই আপনাকে যে সুবিধা দেবে

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে। প্রযুক্তি থেকে শুরু করে প্রায় সব Read more

‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন