রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ইন্টারনেটে ছড়ানো এআই কনটেন্ট বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগকে নিয়ে প্রচারিত কনটেন্টগুলোর প্রায় সবকটিতেই দলটির ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল, সরকার ও বাহিনী (পুলিশ ও সেনাবাহিনী) নিয়ে ছড়ানো এআই-সৃষ্ট কনটেন্টগুলো ছিল মূলত নেতিবাচক।বাংলাফ্যাক্টের তথ্যমতে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং দেশটি থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ দেশের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব, ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ভুয়া তথ্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে।সূত্র : বাসসইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন রয়েছেন।বুধবার Read more

বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
বিরামপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দিনাজপুরের বিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ Read more

কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ Read more

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে Read more

বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ
বাঘাইছড়িতে বিজিবি’র উদ্যােগে খাদ্যশস্য বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ী-বাঙ্গালী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বাঘাইহাট ও ২৭ মারিশ্যা Read more

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন