২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত আবেদন করতে পারবেন।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন গ্রহণ করবে না। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের তারিখ থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই হিসাবে আগামী ১৬ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। যাদের ফল পরিবর্তন হবে, তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানানো হবে। সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।এর আগে, ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে বা মোবাইলের 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পেরেছে।সারা দেশে এবছর ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি- ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ ৭৮ হাজার ২৭৩ জন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬১১ জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চালকিডাঙ্গা Read more

ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!
ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!

শিক্ষকতার মতো পবিত্র পেশায় যোগ দিতে যেখানে মেধা, যোগ্যতা ও সততা থাকা প্রধান শর্ত, সেখানে জাল বা ভুয়া সনদ ব্যবহার Read more

রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে শিক্ষককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের Read more

ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের
ইরানে অস্থিরতা: বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন