রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩১)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহাত হোসেন রাব্বি ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে। পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে বনানী থানা পুলিশ রয়েছে। তারা এই হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি
রোহিঙ্গা ক্যাম্পে টানা বৃষ্টিতে দুর্যোগ, ভূমিধসে প্রাণহানি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত দুই দিনে ৫৩টি Read more

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।আজ Read more

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন