গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন কয়েক শতাধিক মানুষ।মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, বাঘের বাজার এলাকার অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের দোকানে দীর্ঘদিন ধরে নিয়মিত চাঁদাবাজি করে আসছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী ওরফে নছ মিয়া, জসিম উদ্দিন ওরফে জসিম তাজসহ তাদের সহযোগীরা। এ বিষয়ে গত ২০ জুলাই জয়দেবপুর থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে। তবে মামলার কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে রয়েছেন অটোরিকশাচালক, স্থানীয় দোকানি ও বাসিন্দারা। মানববন্ধনে তারা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এসব চাঁদাবাজদের দল থেকে বহিষ্কারের দাবি জানান।ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, পুলিশ তদন্ত করে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। কিন্তু এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তাদের আইনের আওতায় আনলেই এলাকায় অটোরিকশাচালক ও বাজারের সাধারণ ব্যবসায়ীরা স্বস্তিতে থাকতে পারবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিদ্দিকুর রহমান, ওমর ফারুক, নাজমুল হক, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, গোলাপ সাইজি, মামুন মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।পরে মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এ সময় তারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেন ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজির ঠাঁই নাই’।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা
বাংলাদেশসহ ৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ ৪টি দেশের বিরুদ্ধে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এসব দেশে মশাবাহিত রোগের Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (১৬ Read more

আলোচিত ‘এপস্টেইন ফাইলসের’ একাংশ প্রকাশ করল মার্কিন কংগ্রেস
আলোচিত ‘এপস্টেইন ফাইলসের’ একাংশ প্রকাশ করল মার্কিন কংগ্রেস

যুক্তরাষ্ট্রের কুখ্যাত নারী নিপীড়নকারী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে তদন্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু নথি প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি। স্থানীয় Read more

গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে
গকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় বিতরণের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এক সাধারণ Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন