রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিশুটির নাম মো. ছাব্বির।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে পশ্চিম রাজধানীর রাজাবাজার এলাকার ইনদিরা রোড থেকে শিশুটি নিখোঁজ হয়। ছাব্বির প্রতিদিনের মতো বিকেলে আশপাশে খেলতে বের হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।নিখোঁজের পর শিশুটির মা আমিনা (২৬) শুক্রবার (৭ নভেম্বর) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৫৪, ট্র্যাকিং নং: FX2WES) করেন।পরিবারের সদস্যরা জানান, রাজধানীর পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ছাব্বিরের কোনো সন্ধান মেলেনি।নিখোঁজের সময় শিশুটির পরনে ছিল হাফ শার্ট ও থ্রি-কোয়াটার প্যান্ট। বয়স মাত্র ৫ বছর।শেরেবাংলা নগর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। কোনো তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।”শিশু ছাব্বিরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “একটি ফোনকল বা একটি শেয়ার হয়তো আমাদের হারানো ছেলেকে ফিরে পেতে সাহায্য করতে পারে।”যে কেউ শিশুটি সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার—০১৬৪৫-৬৭০৪৯৩ (আমিনুল, বড় ভাই) ০১৬১৩-৯৭৬৭৪৪, ০১৭০৮-৩০২১৭২।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ
নিরাপত্তা বলয়ে নববর্ষ, তবু দর্শকশূন্যতায় মলিন চট্টগ্রামের পহেলা বৈশাখ

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পালিত হলো বাংলা ১৪৩২ নববর্ষ। বর্ষবরণকে ঘিরে মহানগরজুড়ে নানা আনুষ্ঠানিকতা Read more

শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার Read more

ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক
ইরানে মোসাদের আরও ৫০ গুপ্তচর আটক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি গুপ্তচরকে আটক করেছে Read more

রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার
রানা প্লাজা ধসের এক যুগ, আজও শেষ হয়নি শ্রমিক হত্যার বিচার

রানা প্লাজা ট্র্যাজেডির আজ ১২ বছর। এগারো বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন