নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হন।শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুর–মাইজদী সড়কের উত্তর সোনাপুর এলাকায় কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সোনাপুর সিএনজি স্টেশন থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে, আগে থেকে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাস ডানে মোড় নিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে শিশু তানু, তার মা ও আরও তিন যাত্রী আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোরিকশাটি উদ্ধার করে সিএনজি অটোরিকশা মালিক সমিতির অফিসে নেওয়া হয়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন