‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ দুটির পরিচয় জানা যায়নি।সোমবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।পুলিশ ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানায়, হাসপাতালের বেজমেন্টে প্রাইভেটকারটি পার্ক করা ছিল। সকালে গাড়িতে দুটি মরহেদ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন।রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, গাড়ির ভেতরে দুইজনের মরদেহ পাওয়া যায়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে গাড়ির নাম্বার যাচাই করে গাড়ির মালিক জোবায়ের আহমেদ সৌরভ এবং গাড়ির চালক নিজাম বলে জানা গেছে। মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে আসার পর জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিউ ব্যবসার জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারণ!
ভিউ ব্যবসার জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও ধারণ!

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলাজুড়ে, Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন Read more

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন