অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।সোমবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, অধ্যাদেশ দু’টি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, বিমান টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল নতুন এই অধ্যাদেশের মাধ্যমে সেটি বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি বন্ধ হবে। বিমানের ডাইভারশন নিয়ে উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
রংপুর-ময়মনসিংহ-সিলেটে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের তিনটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) ভোর Read more

মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

মুন্সিগঞ্জে ডুপ্লেক্স ভবনে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল সহোদর দুই ভাইকে Read more

রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কেএনএফ সন্ত্রাসীদের পক্ষে চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী Read more

শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত আনুমানিক ২টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রিয় জামে মসজিদ ও Read more

ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক
ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন