বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই অবস্থায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে থাকা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ১৮৩।বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুই নম্বরে অবস্থান করছে নেপালের কাঠমান্ডু। ১৭০ স্কোর নিয়ে তালিকার দুই নম্বরে থাকা শহরটির বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।অন্যদিকে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের ডাকার। শহরটির বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের Read more

অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
অডিটোরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ Read more

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি যুবক

ভারতের কেরালায় এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন Read more

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন