যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ মে) নিজ বাড়িতে ধান ঝাড়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত ফয়সাল সদর উপজেলার ইউনিয়নের তীরেরহাট গ্রামের শহিদুল ইসলাম গাজীর ছেলে। স্বজনরা জানিয়েছেন, ফয়সাল ইসলাম খুলনা ইসলামী ব্যাংক প্রিন্সিপাল শাখায় আনসার সদস্যের দায়িত্ব পালন করতেন। তিনি কয়েকদিনের ছুটিতে নিজের বাড়ি বেড়াতে আসেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফয়সাল বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার কাজ করছিলেন। এসময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ফয়সাল ইসলামের মৃত্যু হয়। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তার Read more

নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৫টার Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন